← হোমে ফিরুন

Terms & Conditions

রিসেলারদের শর্তাবলী — রিসেলার হওয়ার আগে নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ুন

  1. MayonsBd-এর কোনো রিসেলার অন্য রিসেলারকে বিনা অনুমতিতে মেসেজ কিংবা কল দিতে পারবেন না।
  2. MayonsBd-এর কোনো রিসেলারের সাথে টাকা-পয়সা বা যেকোনো সার্ভিস নিয়ে লেনদেন করা যাবে না।
  3. MayonsBd-এর কোনো অ্যাক্সেস বিনা অনুমতিতে কারো সাথে শেয়ার করা যাবে না।
  4. MayonsBd-এর সাথে যুক্ত থাকা অবস্থায় একজন রিসেলার অন্য কোনো রিসেলিং নিতে পারবেন না।
  5. ১৮+ ছবি বা ভিডিও শেয়ার করা এবং এ ধরনের কথা বলা যাবে না।
  6. রাজনৈতিক বা ধর্মবিরোধী কথা বলা যাবে না।
  7. একজন রিসেলার অন্য রিসেলারকে অপমানজনক কথা বলতে পারবেন না।
  8. লাইভ ক্লাসে ৩ বারের বেশি অনুপস্থিত থাকা যাবে না।
  1. MayonsBd-এর কোনো ছবি বা ভিডিও ওয়াটারমার্ক ছাড়া কোনো প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না।
  2. ক্যাপশন কিংবা কমেন্ট বক্সে সরাসরি প্রোডাক্টের দাম উল্লেখ করা যাবে না।
  3. পেজে কমপক্ষে ৯০টি পোস্ট না থাকলে পেজ প্রমোশন করা যাবে না (একদিনে সর্বোচ্চ ৫–৮টি পোস্ট করা যাবে)।
  4. ৯০টি পোস্ট থাকার পরও পেজে টানা ৭ দিন কোনো পোস্ট না থাকলে পেজ প্রমোশন করা হবে না।
  1. ওয়েবসাইটে ভুল অর্ডার প্লেস করলে ৫০ টাকা কেটে রাখা হবে।
  2. প্রোডাক্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে ৮০ টাকা এক্সচেঞ্জ ফি দিতে হবে।
  3. আনবক্সিং ভিডিও ছাড়া কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করা হবে না।
  4. MayonsBd থেকে ভুল প্রোডাক্ট পাঠানো হলে কাস্টমারকে আবার সঠিক পণ্য পাঠানো হবে — সেক্ষেত্রে ডেলিভারি চার্জ MayonsBd বহন করবে।
  5. কাস্টমার প্রোডাক্ট নষ্ট করে রিটার্ন করলে তার দায় MayonsBd নেবে না; রিসেলারকে সেই প্রোডাক্ট রিসিভ করতে হবে।
  6. ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করা যাবে না। প্রোডাক্ট খুলে রিটার্ন করলে রিসেলারকে সেই প্রোডাক্ট রিসিভ করতে হবে।

প্রোডাক্টের দামের উপর ভিত্তি করে কাস্টমারের কাছ থেকে অগ্রিম ডেলিভারি চার্জ নিতে হবে — কমপক্ষে:

প্রোডাক্টের দামঅগ্রিম কমপক্ষে
১,০০০ টাকা১২০ টাকা
১,৫০০ টাকা১৫০ টাকা
২,০০০ টাকা২০০ টাকা
৩,০০০ টাকা৩০০–৫০০ টাকা
চাইলে নিজে থেকেও অগ্রিম দিতে পারেন। তবে এর কম হলে অর্ডার কনফার্ম করা হবে না।
  1. কোনো প্রোডাক্ট রিটার্ন এলে রিসেলারের কাছ থেকে ১৫০ টাকা রিটার্ন ফি কেটে নেওয়া হবে।
  2. নিজে ভুল অর্ডার প্লেস করলে ৫০ টাকা কেটে নেওয়া হবে।
  1. VIP রিসেলার হতে এক মাসে লিডারবোর্ডে টপ ৩-এর মধ্যে থাকতে হবে — এর মেয়াদ থাকবে ৩ মাস।
  2. চাইলে ৪৯৯ টাকা পেমেন্ট করে ৩ মাসের VIP রিসেলার অ্যাক্সেস নেওয়া যাবে।
  3. সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলে ৭৪৯ টাকা পেমেন্ট করে আবার যুক্ত (রি-জয়েন) হতে হবে।
  4. রেফারের ক্ষেত্রে প্রতিটি রিসেলার নির্দিষ্ট কমিশন পাবেন, আর নতুন রিসেলারের ওয়েবসাইট অ্যাকাউন্টে ১০০ টাকা যুক্ত হবে।
  5. MayonsBd থেকে নিজে বের হয়ে গেলে পরে আবার নতুন করে জয়েন করতে হবে — সেক্ষেত্রে জয়েন ফি ৯৯৯ টাকা।
  1. MayonsBd-এর অ্যাডমিন বা মডারেটরকে ব্যক্তিগতভাবে মেসেজ বা কল দেওয়া নিষেধ।
  2. ওয়েবসাইটে উইথড্র রিকোয়েস্ট পাঠানোর পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট পাঠানো হবে; কোনো সমস্যা হলে ৪৮–৭২ ঘণ্টা লাগতে পারে।
  3. প্রত্যেক রিসেলার MayonsBd-এর সব সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য থাকবেন।
  4. MayonsBd বা রিসেলিং নিয়ে অযৌক্তিক বা মিথ্যা তথ্য ছড়ালে MayonsBd সাইবার ক্রাইম মামলা করতে বাধ্য থাকবে।
  1. লো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করলে নিজের ঝুঁকিতে বিক্রি করতে হবে — প্রোডাক্টের কোনো সমস্যা হলে MayonsBd তার দায় নেবে না।

🚨 ওয়ার্নিং সিস্টেম

সবাই MayonsBd-এর সব নিয়ম মেনে চলবেন। কেউ নিয়ম না মানলে তার অ্যাকাউন্টে একটি ওয়ার্নিং যুক্ত হবে।

পরপর তিনটি ওয়ার্নিং যুক্ত হলে MayonsBd থেকে কিক আউট করা হবে এবং সব অ্যাক্সেস নিয়ে নেওয়া হবে।

গুরুতর কোনো অপরাধ বা অপকর্মের সাথে জড়িত থাকলে MayonsBd সরাসরি কিক আউট করার অধিকার রাখে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।

🔊যেকোনো সমস্যা সমাধানে MayonsBd-এর ফেসবুক পেজে বা ওয়েবসাইটের চ্যাটে মেসেজ করবেন।
⏱️অফিসিয়াল চ্যাট সাপোর্টের সময়: সকাল ১১টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত।
🛑প্রয়োজনে বা অপ্রয়োজনে MayonsBd-এর অ্যাডমিন বাধন ভাইয়াকে ব্যক্তিগতভাবে মেসেজ বা কল দেওয়া যাবে না — দিলে অ্যাকাউন্টে ওয়ার্নিং আসবে।
✅রিসেলিংয়ে জয়েন করার পর আর কোনো ধরনের পেমেন্ট করতে হবে না।
🌍আমাদের লক্ষ্য MayonsBd ব্র্যান্ডকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া এবং সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়া।
⚠️অবশ্যই বুঝে-শুনে জয়েন করবেন

জয়েন করার পর কোনো ধরনের ক্যাশব্যাক বা মানিব্যাক গ্রহণযোগ্য নয়। কেউ জয়েনের পর ক্যাশব্যাক চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধন্যবাদ। © Md Siful Islam Badhon